বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট বৃহস্পতিবার মোংলা বন্দর যাচ্ছেন প্রধানমন্ত্রী তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই পরিবারসহ বান্দারবন যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনা, প্রাণ গেল মা-মেয়ের গণভোটে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই জুলাইকে ধারণ না করা: গোলাম পরওয়ার দুই দলের মধ্যে সমঝোতা, সেই দুই দল হলো বিএনপি-আওয়ামী লীগ: সাদিক কায়েম বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা দেশবাসী অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’:জামায়াত আমির

২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা শুরু করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে সংসদ সদস্য পদে লড়বেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-৬ আসনে লড়বেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিরাজগঞ্জ-২ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, নেত্রকোনা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025