শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে কোনো প্রতারণা করেনি: সুজন

জুলাই বিপ্লবের পর বিভিন্ন সংস্কার প্রস্তাবনায় গঠিত হওয়া জাতীয় ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে কোনো প্রতারণা করেনি বলে মন্তব্য করেছেন কমিশনের সদস্য ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন। জাতীয় ঐক্যমত কমিশন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্যের পর সুজন সম্পাদক এমন মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি, একদিন সত্য বের হয়ে আসবে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদের ভোট হবে। এর কোনো বিকল্প নেই।

সম্প্রীতি জুলাই সনদ নিয়ে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনার মুখে পড়েছে ঐকমত্য কমিশন। তাদের দাবি, কমিশন জনগণের সঙ্গে, দলগুলোর সঙ্গে প্রতারণা করছে।

গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ছয় সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনা ও গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংস্কার প্রস্তাবের আলোচনার পর ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025