বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর রায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় খালার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুরে পেকুয়ার টৈটং ইউনিয়নের কইড়ার পাড়ায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলো- মোহাম্মদ হাছান (৮) ও মোহাম্মদ নূরী (১০)। তারা টৈটং ইউনিয়নের বনকানন এলাকার মো. আমিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা জানান, শনিবার মায়ের সঙ্গে মোহাম্মদ হাছান ও মোহাম্মদ নূরী টৈটং ইউনিয়নের কইড়ার পাড়ায় খালার বাড়িতে বেড়াতে যায়। রোববার দুপুরে খালার বাড়ির পাশে পুকুরের পাড়ে দুই ভাই অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এক পর্যায়ে তারা দু’জনই পুকুরের পানিতে পড়ে যায়। পরে অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ভাসমান অবস্থায় হাছান ও নূরীকে উদ্ধার করে। পরে তাদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025