শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

চট্টগ্রাম বন্দর রক্ষায় মশাল মিছিল

দেশের প্রধান সমুদ্রবন্দরের টার্মিনাল, স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে বন্দর রক্ষা পরিষদ।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় নগরের বড়পোল এলাকা থেকে মশাল মিছিল বের করা হয়।

মিছিলকারীরা বন্দরের কোনো টার্মিনাল, স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়া, অযৌক্তিক ট্যারিফ বাতিল ও বন্দর চেয়ারম্যানের অপসারণের দাবিতে স্লোগান দেন। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শ্রমিক নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, আমরা চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের দ্রুত অপসারণ চাই। বাংলাদেশ সমৃদ্ধশালী হওয়ার প্রথম ধাপ হচ্ছে চট্টগ্রাম বন্দর। কার স্বার্থে বন্দরের এনসিটি, লালদিয়াসহ চারটি টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে চান? আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, চট্টগ্রাম বন্দর যেভাবে চলছে, সেভাবে থাকবে।

এর আগে শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশিদের ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে গণ–অনশন কর্মসূচি পালন করে শ্রমিক–কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025