বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট বৃহস্পতিবার মোংলা বন্দর যাচ্ছেন প্রধানমন্ত্রী তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই পরিবারসহ বান্দারবন যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনা, প্রাণ গেল মা-মেয়ের গণভোটে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই জুলাইকে ধারণ না করা: গোলাম পরওয়ার দুই দলের মধ্যে সমঝোতা, সেই দুই দল হলো বিএনপি-আওয়ামী লীগ: সাদিক কায়েম বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা দেশবাসী অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’:জামায়াত আমির

আহ্বান জামায়াতের: বিএনপির সঙ্গে খোলামেলা আলোচনা হোক

দেশের চলমান পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলার জন্য বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

রোববার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াত আয়োজিত ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না।

তিনি আরও বলেন, যা-ই ঘটছে, এবার তা বন্ধ করুন। আসুন আমরা একসঙ্গে বসি এবং দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি।

বিএনপিকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা আলোচনা করি কীভাবে সত্যিকার অর্থে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ তৈরি করা যায়।

নায়েবে আমির জানান, রাজনীতির অনেক খেলা আছে, কিন্তু তারা কোনো খেলায় অংশগ্রহণ করতে চায় না। আগামীকাল সোমবার জামায়াতের দলীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই আহ্বানটি এখন মিডিয়ার মাধ্যমে দেওয়া হচ্ছে এবং দেখা হবে তারা কাল মিডিয়ায় কী প্রতিক্রিয়া দেখায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025