বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

কুষ্টিয়ায় তিন সোনার দোকানে চুরি

কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এলাকার মাহতাব প্লাজায় তিনটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে দোকান মালিকরা দোকান খুলতে গিয়ে শাটার উঁচু দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পরে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল পৌনে আটটার দিকে মুখোশধারী দুই যুবক মার্কেটের বাথরুমের দরজার নিচ দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ব্রাদার্স জুয়েলার্স, এস. সরকার জুয়েলার্স ও সমির চেইন হাউজ এই তিন দোকানের শাটার ফাঁক করে ভেতরে ঢুকে স্বর্ণ ও রুপার গহনা নিয়ে একই পথে বাইরে বেরিয়ে যায়।

চুরির ঘটনায় তিন ব্যবসায়ী প্রায় ২০ লাখ টাকার ক্ষতির দাবি করেছেন। কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কুষ্টিয়া মডেল থানার ভা‌রপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোশারফ হো‌সেন বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025