সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে ফের গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা। খবর আল-জাজিরার।

জানা গেছে, হামাস সমঝোতায় রাজি হওয়ার পরও ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের আহ্বান উপেক্ষা করে গাজায় ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে ইসরায়েল। হামলায় শনিবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল বলেছেন, এটা একটা ভয়াবহ রাত ছিল, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর ও উপত্যকার অন্যান্য এলাকায় ডজন ডজন বিমান হামলা ও গোলাবর্ষণ চালায়, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন।

এর আগে, স্থানীয় সময় শুক্রবার হামাস ট্রাম্পের গাজা পরিকল্পনার জবাব দেয়।

এতে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের হাতে শাসন ব্যবস্থা হস্তান্তরে সম্মতি জানায় গোষ্ঠীটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025