বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনাম :
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল:জামায়াত আমির ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু চাঁদপুরে ৩৩ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৪০ জেলে রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইসরায়েলের নির্বাচনে রেকর্ড আসনের পথে আরব দল, হতে পারে ‘কিংমেকার’ শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ বান্দরবানে বজ্রপাতে শিশুসহ নিহত ২ লগি-বৈঠা হামলার বিচার চেয়ে চট্টগ্রামে জামায়াতের সমাবেশ বুধবার

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ ৬ অক্টোবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামী ৬ অক্টোবর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

মো. আশাদুল হক বলেন, ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়া এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বসবে সংস্থাটি। এরই মধ্যে আমন্ত্রণপত্র প্রস্তুত করা হয়েছে৷ দু-একদিনের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে।

গত ২৮ সেপ্টেম্বর ভোটের সংলাপ শুরু করে ইসি। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। ৭ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে বসার কথা রয়েছে। এরপর জুলাইযোদ্ধা, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসবে ইসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025