বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

ক্ষোভে বাস পোড়াল বিক্ষুব্ধ জনতা -সিরাজগঞ্জে বাসচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

সিরাজগঞ্জের কাজীপুরে বাসচাপায় কাওছার (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে।

সোমবার দুপুরের দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের শ্যামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা শিক্ষার্থী কাওছার উপজেলার মানিকপটল গ্রামের আবুল কাশেমের ছেলে।

কাজীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরে আলম জানান, বাইকেল নিয়ে কাওছার সোনামুখী বাজারের দিকে যাচ্ছিল। শ্যামবাজার এলাকায় পৌঁছালে একটি বাস সাইকেলচালক কাওছারকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাওছার মারা যায়। ঘটনার পরেই স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটি আগুন ধরিয়ে দেয়।

এতে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025