বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

মেহেরপুরে ভৈরব নদে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর মোহাইমিনুল ইসলাম (১৫) নামের এক নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহাইমিনুল সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামের শিমুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ৪ বন্ধু মিলে ভৈরব নদে গোসল করতে নামে।

তাদের মধ্যে মোহাইমিনুল সাঁতার জানতো না। সে নদীর কুলে বসে থাকলেও এক পর্যায়ে পানিতে পড়ে যায়। তার সঙ্গীরা সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দিয়ে উদ্ধার চেষ্টা চালায়। টানা সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা উদ্ধার অভিযান চালালেও ব্যর্থ হন। পরে আজ শুক্রবার সকালে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ রিসকিউ টিম নদীতে তল্লাশি চালিয়ে মোহাইমিনুলের মরদেহ উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হলেও যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025