বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৬০) বছরের এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তি ভিক্ষাবৃত্তি করতেন বলে প্রাথমিক ভাবে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

 

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, উপজেলার নিমতলা এলাকার এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের কাছে সার্ভিস লেন পারা হচ্ছিল পথচারী। এ সময় দ্রুত গতির অজ্ঞাত এক গাড়ি পথচারীকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পথচারীর পরিচয় জানার চেষ্টা করছেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025