মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

নির্বাচন ঘিরে একটি পক্ষ মব সৃষ্টি করছে : ফারুক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটি পক্ষ মব সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি জাতীয়তাবাদী দলের সব পর্যায়ের নেতাকে আহ্বান জানিয়ে বলেছেন, ‘ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য একটি পক্ষ আবার নানা পদ্ধতি, নানা কায়দায়, নানা মব সৃষ্টি করছে। ’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘যেই দিল্লি স্বাধীনতার সহায়তার নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছে, সেই দিল্লির প্ররোচনায় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে যদি কেউ ড. ইউনূসের অধীনে নির্বাচন বানচাল করার চেষ্টা করে, জনগণ তা প্রতিহত করবে।

তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে বলেন, ‘তোমার অধীনে ও তোমার বাপের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি। ’

এসময় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে ফারুক বলেন, ‘জনগণ যেন তার নিজের ভোট নিজে দিতে পারে এবং দিনের ভোট দিনে দিতে পারে এমন একটি নির্বাচন দিন। ’

তিনি বলেন, একদল গণভোট না হলে নির্বাচনে যাবে না, আরেকদল পিআর না হলে নির্বাচনে যাবে না— অথচ তারা ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে।

ফারুক বলেন, বাংলাদেশের জনগণ জানে যে খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ জিয়াউর রহমানের দল যখনই ক্ষমতায় ছিল, জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025