মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে‌ কোনো পক্ষ থেকে কিছু বলা হয়নি।

তবে সূত্রে জানা গেছে, প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ–সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

বিদায়ী রাষ্ট্রদূত হিসেবে মেরি মাসদুপুই খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের অগ্রযাত্রায় ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

অন্যদিকে খালেদা জিয়া ফ্রান্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025