মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই : দুদু

তারেক রহমান যেন দেশ পরিচালনা করতে না পারেন এবং বিএনপিকে বাধা দিতে গভীর যড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই হবে।

বৃহস্পতিবার নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে জাতীয় পার্টি ও গণঅধিকারের মধ্যে সংঘর্ষ এবং নূরের ওপর হমলা চালানো হয়েছে মন্তব্য করে দুদু বলেন, যারা ষড়যন্ত্র করছে তাদের বেশি বাড়া ঠিক হবে না, তাহলে সামনে বিপদ আছে।

শেখ পরিবারের সমালোচনা করে দুদু বলেন, লুটপাট শেখ মুজিবুর রহমানের সময়ও হয়েছিল; তার দুই মেয়ের সময় তার চেয়ে অনেক বেশি হয়েছে।

আগামীতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দুদু বলেন, আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে; তাছাড়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025