মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

নুরের খোঁজ নিতে ঢামেকে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের ভিভিআইপি ১ নং কেবিনে নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে আসেন তিনি।

এ সময় মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না। এই সরকারের কোনো না কোনো নির্দেশ থেকেই হামলা করা হয়েছে। হামলার নির্দেশ দাতাদের খুজে বের করাও সরকারে দায়িত্ব। এ বিষয়ে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন শিগগির জনসম্মুখে আনার দাবি জানান তিনি।

মাহমুদুর রহমান আরও বলেন, কোনো রকম উসকানি ছাড়াই জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীজন নুরুল হক নুরের ওপর হামলা করা হয়েছে। সুচিকিৎসার জন্য শিগগির নুরকে দেশের বাইরে পাঠানোর আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025