মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২৫ বিচারপতি সাক্ষাৎ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত ২৫ বিচারপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার বঙ্গভবনে দুপুর দেড়টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রপতি বিচারপতিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাৎকালে হাইকোর্ট বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্টপতি বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের উচ্চতর আদালতে বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।

রাষ্ট্রপতি বিচারপতিদের বিচার সেবার মানোন্নয়নে আত্মোনিয়োগ করার আহ্বান জানান এবং বিচারপতিরা তাদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।সাক্ষাৎকালে বিচারপতিরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারা সর্বদা সচেতন থাকবেন বলে রাষ্ট্রপতিকে অবগত করেন।

গত ২৫ আগস্ট এই ২৫ বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025