সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে উপ-নির্বাচনে সেনা চায় জামায়াত রাতে সুরা মুলক তিলাওয়াতের ফজিলত শেখ হাসিনার তিন সংসদকে বিএনপি সরকার অবৈধ ঘোষণা করেনি: নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী ১৪৬টি ফ্লাইট স্থগিত বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় তেহরান: আরাঘচি বর্ণাঢ্য আয়োজনে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি রংপুরে ব্যাটারিচালিত রিক্সা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি

ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে : টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই সংসদ নির্বাচন হবে। গতকাল প্রধান উপদেষ্টা পরিষ্কার বলে দিয়েছেন উনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বিএনপির দায়িত্ব সারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক বজায় রাখা। যাতে সুষ্ঠ নির্বাচন হয়।

সোমবার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ইসলামিয়া কলেজ মাঠে বিএনপির র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টুকু।

এ সময় টুকু বলেন, আজ থেকে বিএনপির কোন নেতাকর্মী পাড়া-মহল্লায় কোন ধরনের সংঘর্ষে জড়াতে পারবে না। যদি নির্বাচন চাও তবে কোন পাড়া-মহল্লায় সংঘর্ষ জড়াবে না। প্রত্যকটা পাড়া-মহল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।

এ বিষয়ে আজ নেতাকর্মীদের শপথ নিতে হবে।তিনি বলেন, আগামীতে দুর্গাপুজা সুষ্ঠভাবে হয় এই দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের নিতে হবে। দায়িত্ব নিয়ে সকলকে কাজ করতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে কথা দিয়ে এসেছি-আমরা এই দায়িত্ব নিলাম।

জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক শ্রী অমরকৃষ্ণ দাস, ভিপি শামীম প্রমুখ।

সমাবেশ শেষে ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025