মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মির্জা ফখরুল প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে যান।

এসময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য অনুরোধ জানান মির্জা ফখরুল।

অন্যদিকে, দুর্বৃত্তের হামলায় আহত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানকেও দেখতে যান বিএনপি মহাসচিব।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে লুৎফর রহমানকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাকে তাৎক্ষণিকভাবে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা ফখরুল তার দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের সময় আহত হন নুরুল হক নুর। সংঘর্ষ চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে তিনি গুরুতর আঘাত পান। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025