মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

জেনারেল শাকিলের সঙ্গে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে: ফারুকী

অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজে প্রকাশিত পিলখানা ট্র্যাজেডির ডকুমেন্টারি নিয়ে নিজের মন্তব্য তুলে ধরেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিজের মন্তব্য তুলে ধরেন তিনি।

তিনি লিখেছেন, ‘পিলখানা : থার্টি সিক্স আওয়ারস অব বিট্রেয়াল’ ডকুমেন্টারিটা গাড়িতে বসে বসে আবার দেখছিলাম। শুরুর দিকে জেনারেল শাকিলের সঙ্গে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে।

এর চেয়ে বড় কোনো বেঈমানি কী হতে পারে আমার জানা নাই।তিনি লেখেন, র‍্যাব পাঠাচ্ছি, হেলিকপ্টার পাঠাচ্ছি বলে কাউকে তো পাঠালোই না বরং আয়োজন করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিল ৫৭ জন অফিসারকে। এই বেঈমানির পেছনে কি সেনাবাহিনীর প্রতি তার প‍্যাথলোজিক‍্যাল হেইট্রেড কাজ করেছে? এসব দেখে আমার মনে হয়, ভবিষ্যতে হেড অব দ্য গভর্নমেন্ট যিনিই হবেন তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত।

এর আগে, সোমবার (০১ সেপ্টেম্বর) পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রমাণ্যচিত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার।

‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’ নামের প্রমাণ্যচিত্র প্রকাশ করা হয় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025