সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম :
অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে উপ-নির্বাচনে সেনা চায় জামায়াত রাতে সুরা মুলক তিলাওয়াতের ফজিলত শেখ হাসিনার তিন সংসদকে বিএনপি সরকার অবৈধ ঘোষণা করেনি: নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী ১৪৬টি ফ্লাইট স্থগিত বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় তেহরান: আরাঘচি বর্ণাঢ্য আয়োজনে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি রংপুরে ব্যাটারিচালিত রিক্সা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি

নাশকতা ও হত্যাচেষ্টার মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২০১৩ সালে পুলিশের দায়িত্ব পালনে বাধা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে রমনা মডেল থানার মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ২ মার্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ।

মামলায় পুলিশের দায়িত্ব পালনে বাধা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। পরবর্তীতে একই বছরে মির্জা ফখরুলসহ ২১ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।অভিযোগপত্রের পরে মির্জা ফখরুলের আইনজীবীরা মামলা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান। উচ্চ আদালত মির্জা ফখরুলের অভিযোগের অংশটুকু বাতিলের আদেশ দেন।

এরপরে উচ্চ আদালতের আদেশ আমলে নিয়ে মির্জা ফখরুলকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তবে অন্যান্য আসামির বিরুদ্ধে বিচার চলবে বলে রায়ে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025