সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে উপ-নির্বাচনে সেনা চায় জামায়াত রাতে সুরা মুলক তিলাওয়াতের ফজিলত শেখ হাসিনার তিন সংসদকে বিএনপি সরকার অবৈধ ঘোষণা করেনি: নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী ১৪৬টি ফ্লাইট স্থগিত বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় তেহরান: আরাঘচি বর্ণাঢ্য আয়োজনে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি রংপুরে ব্যাটারিচালিত রিক্সা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি

হাসনাত আবদুল্লাহর জন্য উপহার পাঠালেন রুমিন ফারহানা

বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লার মধ্যে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক শীতলতা কেটে আসছে বলে আভাস মিলেছে।

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত নিজেই বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, রুমিন ফারহানা তার খোঁজখবর নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন।

হাসনাতের ভাষায়, ‘আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল।

কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই। ’এর আগে দুজনের মধ্যে তীব্র মন্তব্য-প্রতিমন্তব্যে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়েছিল। নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ তোলে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও কড়া ভাষায় সমালোচনা চলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025