বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

অপারেশন ডেভিল হান্টে যশোরে আটক ৭

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় যশোর জেলায় সাতজনকে আটক করা হয়েছে। যশোর পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোট ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এদের আটক করা হয়।

আটকদের মধ্যে যশোর ঝিকরগাছা ও বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে দুইজন করে এবং কোতয়ালী, বাঘারপাড়া ও শার্শা থানা এলাকা থেকে একজন করে রয়েছেন।
আটকরা হলেন সদর উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুস সবুরের ছেলে সাইফুল ইসলাম (৩৪), বাঘারপাড়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে শরিফুল ইসলাম (৪২), শার্শা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আনসার আলী খালাসীর ছেলে সাইদুর রহমান (৫৫), বেনাপোল পোর্ট থানা এলাকার গাজীপুর গ্রামের শেখ শওকত আলীর ছেলে মফিজুর রহমান (৩৬) ও সাদীপুর গ্রামের মৃত আহাদ আলী সরদারের ছেলে শফিউর রহমান (৫০) এবং ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের শাহাজান গাজীর ছেলে শরিফুল ইসলাম (৪৯) ও রাজবাড়িয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আদম শফিউল্লাহ (৫০)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025