বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

নুরকে হাসপাতালে দেখতে এসে অবরুদ্ধ উপদেষ্টা আসিফ নজরুল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অবরুদ্ধ করে রাখা হয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে ঢামেকে আসলে তাকে অবরুদ্ধ করে রাখেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে রাতে ঢামেকে আসেন আসিফ নজরুল। পরে দলটির নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখেন।

বর্তমানে উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে অবস্থান করছেন। বাইরে দলটির নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025