মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

গণঅধিকার পরিষদের নেতাদের ওপর হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা

বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল খান গণমাধ্যমে বিবৃতিটি পাঠান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সব শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না এবং সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকে আমরা নিন্দা জানায় ।

বিবৃতিতে মির্জা ফখরুল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আহত নেতাদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025