মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ নির্বাচন: জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষের আকাঙ্ক্ষা একটাই- জনগণের প্রতিনিধিরাই যেন দেশ পরিচালনার দায়িত্ব পান। জনগণের হাতে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নবনির্বাচিত ফিজিওথেরাপিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব) কেন্দ্রীয় কমিটির পক্ষ্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন প্যাব সভাপতি কামরুজ্জামান কল্লোল, মহাসচিব তানভিরুল আলম, যুগ্ম মহাসচিব ডি এম নুরুল আমিন উৎপল, সাংগঠনিক সম্পাদক মহাসিন আকন্দ, যুগ্ম মহাসচিব সাদ্দাম হোসেন রাহুল, কোষাধ্যক্ষ রাসেল হুদা, যুগ্ম মহাসচিব মো. মোজাম্মেল প্রমুখ।

জাহিদ হোসেন বলেন, আমাদের দেশের মানুষ অনেক সময় মনে করে, ডাক্তাররাই চিকিৎসা দেন। কিন্তু বাস্তবে হাসপাতালে একটি সমন্বিত টিমই রোগী ও জাতিকে সুস্থ রাখার অগ্রণী ভূমিকা পালন করে।

এসময় তিনি নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত রোডম্যাপ প্রসঙ্গে বলেন, গতকাল নির্বাচন কমিশন একটি প্রাথমিক রোডম্যাপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে অংশীজনদের সঙ্গে বৈঠক, ভোটার তালিকা হালনাগাদ ও প্রকাশ, পরে নির্বাচনের তফসিল ঘোষণা। আমরা এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে ।

বিএনপির এ নেতা আরও বলেন, বিএনপি মনে করে রোডম্যাপটি যুগোপযোগী এবং মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আগামীতে ঘোষিত তফসিলের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি খুঁজে নেবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025