বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা কমিশনের কাজ : ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই প্রশিক্ষণ জরুরি। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা নির্বাচন কমিশনের কাজ। সেই দায়িত্ব থেকে সরে যাবার সুযোগ নেই কমিশনের।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন খারাপ হবার এবার সুযোগ নেই। নির্বাচনের দায় এড়াতে পারবে না ইসি।এসময় ইসি আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, নির্বাচন কমিশন এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে।

সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালো নির্বাচন করতে হবে। এর বিকল্প নেই।আনোয়ারুল ইসলাম বলেন, ঘরে ফেরার কোন পথ নেই। ভাল নির্বাচন না হলে শুধু কমিশনের দায় থাকবে না।

এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও নিতে হবে। জীবন চলে যেতে পারে, তবু নির্বাচনে ফাঁকিবাজি করা যাবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025