সোমবার, ০৪ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

দলীয় প্রশ্রয়েই ফজলুর রহমান এমন স্পর্ধা দেখিয়েছেন: ঢাবি শিবিরের সেক্রেটারি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জুলাইয়ের শক্তিকে কালো শক্তি ও রাজাকারের বাচ্চা বলার ঘটনাকে দলীয় প্রশ্রয় হিসেবেই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান।

রোববার (২৪ আগস্ট) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

ফেসবুকে তিনি লেখেন, ‘দায়মুক্তির কালচার থেকে বের হয়ে আসতে না পারলে ক্ষমতার আশপাশে থাকা ব্যক্তিরা ভয়ঙ্কর হয়ে উঠবে। জুলাই অভ্যুত্থানের নেপথ্যে কালো শক্তির যে বয়ান ফজলু দাঁড় করাচ্ছেন গত এক বছর ধরে সেটা সরাসরি আওয়ামী

মহিউদ্দিন আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যখন কোনো কথা বলেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য বলে দায়মুক্তি দেওয়ার সুযোগ নেই। জুলাই অভ্যুত্থানের সফলতার পেছনে আছে হাজারো শহীদ, আহত আর সংগ্রামী মানুষেরা। সবার শাহাদত এবং ত্যাগকে ‘কালো শক্তি’ বলার দুঃসাহস এমন গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে যদি কেউ করে তাহলে আমাদের ধরে নিতে হবে সে দলীয় প্রশ্রয়েই এমন স্পর্ধা দেখিয়েছেন।’

ফজলুকে বহিষ্কার করা হবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, ‘এটা যদি বিএনপির অফিসিয়াল বক্তব্য না হয় তাহলে ফজলুকে দায়মুক্তি না দিয়ে বহিষ্কার করবে বলে আমরা আশা রাখি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025