বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

জামিনে বের হয়ে অপরাধীরা আবারও অপরাধ করছে : র‌্যাব

অপরাধীদের গ্রেফতারের পর জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারের পর জামিন পেয়ে একই অপরাধীরা বারবার অপরাধ করছে। জেনেভা ক্যাম্পের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীদের একাধিকবার গ্রেফতার করা হলেও তারা জামিনে বেরিয়ে আবার অপরাধ করছে।

তাদের ধরতে অভিযান চলছে।তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে অনেকেই পরিস্থিতি খারাপের চেষ্টা করছে, সেটিও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

থানা থেকে লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র কয়েক হাত বদল হওয়ায় বছর পার হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। অপরাধীরা এসব অস্ত্র দিয়ে অপরাধ করলেও নিয়ন্ত্রণে চেষ্টা করছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025