বুধবার, ২৯ Jul ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

অন্য দেশের তুলনায় বাংলাদেশে প্রকল্পের ব্যয় বেশি: জ্বালানি উপদেষ্টা

প্রকল্প বাস্তবায়নে ব্যয় কমাতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশে প্রকল্পের ব্যয় বেশি। বিশেষ করে সড়ক নির্মাণে আমাদের খরচ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বও একটি বড় সমস্যা।

বিলম্ব হলে ব্যয় আরও বৃদ্ধি পায়। তাই ভবিষ্যতে আরও ব্যয় সাশ্রয়ী হওয়া প্রয়োজন। তিনি বলেন, সমস্যা শুধু খরচের মাত্রা নয়, বরং প্রকল্পগুলো সময়মতো শেষও হয় না। কিছু প্রকল্প ১৭-১৮ বছর ধরে চলতে থাকে।
এসব প্রকল্প আমরা আর বহন করতে পারব না।শনিবার ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ফাওজুল কবির খান আরও বলেন, আমাদের প্রাকৃতিক সম্পদ খুব সীমিত। আগে কিছু প্রাকৃতিক গ্যাস ছিল, সেটাও ধীরে ধীরে ফুরিয়ে আসছে।

দুর্নীতি ও অপচয়ের কারণে সীমিত সম্পদের সঠিক ব্যবহারও সম্ভব হচ্ছে না। প্রকল্পগুলো সময়মতো শেষ হয় না এবং ব্যয়ও বৃদ্ধি পায়। এসব অবস্থা বন্ধ করতে হবে।বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025