শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
দায়িত্ব গ্রহণের এক বছর পর লক্ষ্যগুলো পূরণ করতে পেরেছেন কি না, এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি। এটি কখনো সম্পূর্ণরূপে শেষ হওয়ার কথা নয়। কিন্তু এটাকে সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি আমরা।
অন্তর্বর্তী সরকারের অধীনে চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের তুলনায় পিছিয়ে গেছে ভারতের সম্পর্ক— এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, পাকিস্তান, চীনও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। আমরা কখনো বলিনি যে, আমরা ভালো সম্পর্ক রাখতে চাই না। শুধু বলছি সমস্যাগুলো কী? আমরা ব্যাখ্যা করেছি, বাংলাদেশের অর্থনীতি এত বিস্তৃত অর্থনীতি, যা আমরা গড়ে তুলতে পারি। কারণ আমরা নেপাল এবং ভুটানকে এই অর্থনৈতিক অঞ্চলে আনতে পারি এবং ভারতের সেভেন সিস্টার্স বা সাতটি রাজ্যও এই অর্থনৈতিক অঞ্চলে থাকতে পারে। কারণ আমরা বঙ্গোপসাগরের মাধ্যমে একই সুবিধা ভাগ করে নিতে পারি।
নতুন সরকার টেকসই হবে কি না তা নিশ্চিত করার জন্য আপনি পর্যাপ্ত সংস্কার করেছেন কি না, এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি আপনাকে নিশ্চিত করতে পারছি না যে এটাই রাজনীতি, এটা কিভাবে হবে। এটা রাজনীতিবিদদের কাজ। আমার কাজ হলো একটি শালীন, গ্রহণযোগ্য, পরিষ্কার, উপভোগ্য নির্বাচন নিশ্চিত করা। যাঁরা ভোটার তাঁরা সবাই তাঁদের ভোট দিতে পারেন। কারণ আমাদের ভোটাররা ১৫ বছর ধরে ভোট দিতে পারেননি।