শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দেশের জনগণ গণঅভ্যুত্থানের সফলতা পেয়েছে, উল্লেখ করে স্থানীয় সরকারের আসিফ মাহমুদ বলেন, সরকারের সফলতা কতটুকু পেয়েছে সেটা বলতে পারব না, তবে এটা বলতে পারি যে দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রণে ছিল।
সরকারের সফলতা ও ব্যর্থতা তিনি জনগণের ওপর ছেড়ে দিতে চান বলে উল্লেখ করেন।
তিনি বলেন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন কেউ সরকারে থাকলে তাদের নির্বাচনের আগেই পদত্যাগ করা উচিত।
তিনি বলেন, এ সরকারে আছেন এরকম কেউ যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকেন, তবে তাদেরও উচিত নির্বাচনকালীন সরকার থেকে সরে আসা।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, নির্বাচনকালীন সরকার বলতে তফসিল ঘোষণার পর যে সরকার দায়িত্বে থাকবে, তিনি সেই সরকারকে বুঝিয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এনসিপিতে যোগদান করবেন নাকি অন্য পার্টিতে যোগদান করবেন সেটা এখনো তিনি নিশ্চিত করেননি। তবে তিনি নির্বাচন করার ইচ্ছে পুনর্ব্যক্ত করেছেন।
স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলেন, এমন যদি কেউ থাকেন যে তিনি রাজনীতি করেন কিন্তু সরকারে আছেন, তবে তারও নির্বাচনকালীন সরকারের আগে পদত্যাগ করা উচিত। কারণ তিনিও তো সরকারে থেকে নির্বাচনকে প্রভাবিত করতে পারেন।
সূত্র : বাসস।