বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

গাজায় ইসরায়েলি বর্বরতায় ২৪ ঘণ্টায় আরও ৯৮ ফিলিস্তিনি নিহত

গাজায় ২৪ ঘণ্টায় আরও ৯৮ ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৫১ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ৯৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৬০৩ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অনাহারে আরও চারজনের মৃত্যু হয়েছে। ফলে অনাহারে মৃত্যুর সংখ্যা ১৯৭ জনে দাঁড়ালো, যার মধ্যে ৯৬ জনই শিশু।

টেলিগ্রামে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় মোট ৬১ হাজার ২৫৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫২ হাজার ৪৫ জন আহত হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৭ মে ইসরায়েল বিতর্কিত জিএইচএফের মাধ্যমে একটি নতুন ত্রাণবিতরণ ব্যবস্থা চালু করে। কিন্তু সেখান থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে বহু ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে।

সে সময় থেকে রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ১ হাজার ৭০৬ জন ত্রাণপ্রার্থী নিহত এবং ১২ হাজার ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025