বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

রাশিয়ার দ্বীপে জরুরি অবস্থা, সুনামি ঝুঁকিতে একাধিক দেশ

রাশিয়ার কামচাটকা উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, এটি এমন একটি সাবডাকশন জোন (যেখানে একটি টেকটোনিক প্লেট অন্যটির নিচে ঢুকে যায়) যেখানে বড় ধরনের সুনামি ঘটার সম্ভাবনা থাকে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক নাথান ব্যাংস বলেন, এই ভূমিকম্পটি ২০০৪ সালের সুমাত্রা এবং ২০১১ সালের জাপানের ভয়াবহ ভূমিকম্পের মতোই। উভয় ঘটনাতেই প্রাণঘাতী সুনামি হয়েছিল।

ব্যাংস জানান, সুনামির গতি বাণিজ্যিক বিমানের মতোই দ্রুত হতে পারে, যার মানে ঘণ্টায় প্রায় ৮০০ থেকে ৯০০ কিলোমিটার। তাই সুনামির ঢেউ এখনো হাওয়াই বা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে না পৌঁছালেও, ক্ষতির সম্ভাবনা থেকেই যায়।

যেসব দেশে সুনামি সতর্কতা জারি হয়েছে:
রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, হাওয়াই, গুয়াম, ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরেগন, ওয়াশিংটন, ব্রিটিশ কলাম্বিয়া, মেক্সিকো, পেরু ও ইকুয়েডর।

রাশিয়ার দ্বীপে জরুরি অবস্থা
রাশিয়ার ফার ইস্ট শাখালিন অঞ্চলের উত্তর কুড়িল দ্বীপে ভূমিকম্প ও সুনামির কারণে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্লাবনের ঘটনা ঘটেছে।

স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025