শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

দুই উপদেষ্টা এখনো অবরুদ্ধ, সব দাবি মেনে নিয়েছি বললেন আসিফ নজরুল

ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজ পরিদর্শন ও শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে প্রতিষ্ঠানটি থেকে বের হতে পারছেন না আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। মঙ্গলবার (২২ জুলাই) ১২টা ৩০ মিনিটে পুলিশি পাহারায় ভবন ৫ এর সামনে হ্যান্ড মাইকে কথা বলেন আসিফ নজরুল। এসময় সঙ্গে প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

ভবন ৫ এর নিচে দাঁড়িয়ে আসিফ নজরুল বলেন, আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আপনাদের সব দাবি মেনে নেব। অভিভাবক হিসেবে আমরা সহানুভূতি জানাতে এখানে ছুটে এসেছি। আপনাদের দাবি মেনে নেব। কোমলমতি যারা প্রাণ হারিয়েছে অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে প্রকৃত তথ্য জানানো হবে। কনফারেন্স রুমে ঘণ্টায় ঘণ্টায় সব তথ্য জানানো হবে। যে বাহিনী আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাইছি। সবার দাবি মেনে নিয়েছি। আসুন যারা আহত-নিহত হয়েছে সবার পাশে দাঁড়াই।

আসিফ নজরুলের বক্তব্যের পরে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। ধস্তাধস্তিতে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ফের ভবন ৫ ঢুকে যান উপদেষ্টারা। ভবনের বাইরে বিপুল সংখক পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীরা জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া, আমাদের দাবি মানতে হবে’, স্লোগান দেন।

এসময় প্রতিষ্ঠানটির শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানান।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন করেন দুই উপদেষ্টা। পরিদর্শন শেষে ভবন ৫ এ আসার পথে আসিফ নজরুলের পথ রোধ করার চেষ্টা করেন শিক্ষার্থীরা। আসিফ নজরুল ভবনে ৫ পৌঁছানোর পর সেখানে যান শিক্ষা উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025