শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা দুপুর পর্যন্ত ৩১ জন দাঁড়িয়েছে। আর আহতের সংখ্যা ১৬৫ জন।

এরমধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, নিহত নেই। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ৪৬, নিহত ১০। ঢাকা মেডিকেলে আহত ৩, নিহত ১। ঢাকা সিএমএইচে আহত ২৮, নিহত ১৬। উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১৩, নিহত ২। উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০, নিহত ১। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন, নিহত নেই।

এছাড়াও শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত একজন, নিহত নেই। ইউনাইটেড হাসপাতালে আহত দুজন,  নিহত ১ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত তিনজন এবং সেখানে কোনো নিহত নেই।

আইএসপিআর জানিয়েছে, হাসপাতালগুলোতে মোট চিকিৎসাধীন ১৬৫ জন এবং মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ৩১ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025