বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

টেক্সাসে ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের একজন কাউন্টি কর্মকর্তা শুক্রবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন, সান আন্তোনিও শহরের বাইরে আকস্মিক বন্যায় ২৪ জনের মৃত্যু হয়েছে। কের কাউন্টির শেরিফ ল্যারি লেথিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, এই মুহূর্তে আমি যা নিশ্চিত করতে পারি তা হচ্ছে, আমরা প্রায় ২৪ জনের মৃত্যুর খবর পেয়েছি।

ল্যারি লেথিয়া বলেছেন, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই বন্যা পরিস্থিতিকে মারাত্নক বিপর্যয় বলে উল্লেখ করেছেন।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্প মিস্টিক নামের একটি সামার ক্যাম্পের প্রায় ২৩ থেকে ২৫ জন মেয়ে এখনো নিখোঁজ রয়েছে।

টেক্সাস পার্ক রেঞ্জার্স এর আগে জানিয়েছিল যে, তারা নদীর ধারের সামার ক্যাম্পে পৌঁছাতে সক্ষম হয়েছেন এবং সেখানে আটকা পড়া কিছু শিশুকে উদ্ধার শুরু করেছেন। কিন্তু এখনো অনেক মেয়েই নিখোঁজ রয়েছে।

টেক্সাসের মেজর জেনারেল থমাস সুয়েলজারের কাছ থেকে উদ্ধার অভিযান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, উদ্ধারকারী সাঁতারুদের সাথে পাঁচটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025