শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

জুলাই সনদ ঘোষণা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

জুলাই মাসের মধ্যে সরকার জুলাই সনদ ঘোষণা না করলে আগস্টের ৩ তারিখ সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে ‘জুলাইয়ের কফিন মার্চ’ ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার বিকালে জুলাই সনদের দাবিতে শাহবাগ থেকে ফরেন সার্ভিস একাডেমি মুখে জুলাই জনতার লালমার্চ কর্মসূচি পালন করে সংগঠনটি। শাহবাগ থেকে মিছিলটি বিকাল ৫টার দিকে কাকরাইল মোড়ে পৌঁছালে সেখানে পুলিশ তাদের আটকে দেয়। পরে সেখানেই ৬টা পর্যন্ত অবস্থান করে তারা।

পরে জুলাইয়ের কফিন মার্চ কর্মসূচি ঘোষণা দিয়ে তারা অবস্থান ত্যাগ করে।জুলাই মাসের মধ্যে সরকার জুলাই সনদ ঘোষণা না করলে আগস্টের ৩ তারিখ সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে ‘জুলাইয়ের কফিন মার্চ’ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। এসময় পুরো জুলাই মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করার কথাও জানান তিনি।

জুলাই সনদ ঘোষণা না আসার পেছনে সরকারের নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবকে দায়ী করে হাদী বলেন, সরকার জুলাই সনদের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না, বিভিন্ন রাজনৈতিক দলগুলোও কোনো তৎপরতা দেখায়নি।

জুলাইকে ধারণ করার কথা বললেও এসকল সরকারের বিভিন্ন পদে বসে থাকা লোকেদের জুলাই আহতদের ও নিহতদের পরিবার নিয়ে কোনো মাথাব্যথা নেই। কিন্তু আমরা জুলাই সনদ আদায় না করে ক্ষ্যান্ত হবো না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025