বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

পুতিনকে খামেনির চিঠি, চান রাশিয়ার সহায়তা: রয়টার্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার (২৩ জুন) ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি রুশ প্রেসিডেন্টের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি চিঠি পৌঁছে দেওয়ার কথা। সেই চিঠিতে ইরানের প্রতি রাশিয়ার সমর্থন চাওয়া হয়েছে। ব্রিটিশ রয়টার্সকে এমনটাই জানিয়েছে ইরানের এক শীর্ষ সূত্র।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর শনিবার (২১ জুন) ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা ও সরকার পরিবর্তনের সম্ভাবনার কথাও বলেছেন।

রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের এমন আচরণ মধ্যপ্রাচ্যজুড়ে চলমান অস্থিরতা আরও বাড়িয়ে দিতে পারে।

রয়টার্সকে দেওয়া বক্তব্যে ইরানের সূত্রগুলো বলছে, এখন পর্যন্ত রাশিয়ার সমর্থনে তেহরান সন্তুষ্ট নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে আরও জোরালো সমর্থন প্রত্যাশা করছে তেহরান। তবে ইরান ঠিক কী ধরনের সহায়তা চায়, তা নিয়ে বিস্তারিত কিছু বলেনি সূত্রগুলো।

এদিকে, বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত। তিনি আরও বলেছেন, যে অভিযোগে ইরানে আগ্রাসন চালানো হচ্ছে, তা ‘ভিত্তিহীন’।

বৈঠক শুরুর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, সপ্তাহজুড়ে ইরানের উপর ‘মার্কিন’ হামলার নিন্দা জানায় রাশিয়া। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। আমরা অবশ্যই, এর নিন্দা জানাই ও এ বিষয়ে আমাদের গভীর দুঃখ প্রকাশ করছি।

রাশিয়া কী করতে প্রস্তুত জানতে চাইলে পেসকভ বলেন, মস্কো মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা রাখছে। তবে পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে ‘ইরানের কী প্রয়োজন তার ওপর’।

সূত্র: আল জাজিরা, এএফপি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025