মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম :
জুলাই শহীদদের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে চাই: শহীদ জাবিরের মা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিল জামায়াত জোট জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

এসব পারমাণবিক স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই: ইরান

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এসব পারমাণবিক স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ।

দেশটির সরকারি সম্প্রচার সংস্থার একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আইআরএনএ জানিয়েছে, ‘এই তিনটি পারমাণবিক স্থাপনায় এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে।’

এই মন্তব্যটি ইঙ্গিত দেয় যে ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগে স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলে থাকতে পারে।

এদিকে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। এসব স্থাপনার মধ্যে রয়েছে ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা- ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

ট্রাম্প একটি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে যে, শক্তিশালীভাবে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025