শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

‘ইরান-ইসরায়েল সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ উন্মত্ততা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে। শুক্রবার এ কথা বলেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।

এরদোয়ান বলেন, দুঃখজনকভাবে গাজায় চলমান গণহত্যা ও ইরানের সঙ্গে সংঘাত খুব দ্রুত এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে, যেখান থেকে আর ফিরে আসার পথ নেই। এই উন্মত্ততা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, এই সংঘাতের পরিণতি আগামী বহু বছর ধরে শুধু এই অঞ্চলেই নয়, বরং ইউরোপ ও এশিয়ার ওপরও প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025