বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন দেশে টাকা ইনকাম করে চিকিৎসা নেন বিদেশে, লজ্জা লাগে না?: মন্ত্রী-আমলাদের ফুয়াদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: এনসিপি যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তায় জামায়াতের আমিরের নিন্দা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

সরোকা হাসপাতাল নয়, লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সামরিক স্থাপনা: আইআরএনএ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিরসেবা শহরের সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়টি নিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বলেছে, বৃহস্পতিবার সকালে ইসরায়েলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ‘মূল লক্ষ্য’ ছিল ইহুদিবাদী ভূখণ্ডটির সেনাবাহিনী ও গোয়েন্দা দফতরের একটি প্রধান কেন্দ্র।

আইআরএনএ আরও বলেছে, এই ঘাঁটি বিরসেবা শহরের সোরোকা হাসপাতালের কাছে অবস্থিত। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ধাক্কায় সোরোকা হাসপাতালের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “এ ক্ষেপণাস্ত্র হামলার প্রধান লক্ষ্য ছিল, ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও গোয়েন্দা সদর দফতর (আইডিএফ সি৪আই) এবং গাভ-ইয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা ঘাঁটি। ”

বিবৃতিতে বলা হয়, “সামরিক অবকাঠামো ছিল এ হামলার অত্যন্ত নির্ভুল ও সরাসরি লক্ষ্যবস্তু। ” সূত্র: আল-জাজিরা

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025