বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম :
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন দেশে টাকা ইনকাম করে চিকিৎসা নেন বিদেশে, লজ্জা লাগে না?: মন্ত্রী-আমলাদের ফুয়াদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: এনসিপি যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তায় জামায়াতের আমিরের নিন্দা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে বিশ্ব: রাশিয়া

বিশ্ব এখন বিপর্যয়ের দারপ্রান্তে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। বুধবার (১৮ ‍জুন) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ইরান-ইসরায়েল সংঘাতের প্রসঙ্গ টেনে এ কথা বলেন তিনি।

মারিয়া জাখারোভা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামোয় ইসরায়েলি হামলার কারণে বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে।

এর আগে রাশিয়ার উপ-পরারাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, যুক্তরাষ্ট্রকে আমরা সতর্ক করছি- ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা প্রদান কিংবা এমন সিদ্ধান্ত যেন বিবেচনায়ও না আনে। তারা (যুক্তরাষ্ট্র) যদি এমনটা করে, তাহলে তা মধ্যপ্রাচ্যে মারাত্মক অস্থিরতা সৃষ্টি হতে পারে।

তিনি জানান, মস্কো বর্তমানে ইসরায়েল ও ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে এবং সংঘাত প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।

রাশিয়া বহুদিন ধরেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সমালোচনা করে আসছে ও নিজেকে সংঘাত নিরসনের ‘ভারসাম্য রক্ষাকারী শক্তি’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের মতো, চাপিয়ে দেওয়া শান্তিরও বিরোধিতা করবে। এই জাতি কারও চাপে কখনো আত্মসমর্পণ করবে না। যারা ইরান ও তার ইতিহাস সম্পর্কে জানে, তারা জানে- হুমকির ভাষায় ইরানিদের কিছু বোঝানো যায় ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের ইঙ্গিত দিয়ে খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মার্কিনিরা জানুক- যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে, তবে তার ফলাফল হবে অপূরণীয়।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025