বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম :
তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের মাতারবাড়ি নিয়ে সার্বভৌমত্ব বিসর্জন মেনে নেওয়ার কোনো সুযোগ নেই: জামায়াত আমির গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আজ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা

বিএনপির মহাসচিবের সঙ্গে এনফ্রেল প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে ব্যাংককভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (এনফ্রেল) একটি প্রতিনিধিদল।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এনফ্রেল প্রতিনিধিদল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশের আগামী নির্বাচনবিষয়ক বিস্তারিত আলোচনা করেন।

এনফ্রেল থাইল্যান্ডের নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেসের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, মায়া বতী, থারিন্দু আবেয়ারথনা ও আফসানা আমে।

এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এনফ্রেল) জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এশিয়ায় গণতন্ত্রীকরণের প্রচার ও সমর্থনের জন্য কাজ করে। সংগঠনটি গঠিত হয়েছে নভেম্বর ১৯৯৭ সালে। এতে ১৭টি এশীয় দেশের ২৭টি সদস্য সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে। যার মধ্যে রয়েছে- আফগানিস্তান, বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড ও পূর্ব তিমুর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025