বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শিরোনাম :
তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের মাতারবাড়ি নিয়ে সার্বভৌমত্ব বিসর্জন মেনে নেওয়ার কোনো সুযোগ নেই: জামায়াত আমির গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আজ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা

পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি শিবিরের

পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এছাড়া পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি করেছে ছাত্রশিবির।

বুধবার (১৬ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

বিবৃতিতে নেতারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন ও নিরাপদ রাখা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। পলিটেকনিক শিক্ষার্থীদের উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দ্রুত ও যৌক্তিক সমাধান করে শিক্ষার্থীদের পুনরায় অধ্যয়নে মনোনিবেশ করার উদ্যোগ নেওয়া জরুরি।

তারা বলেন, বাংলাদেশে প্রায় ৪ লাখ শিক্ষার্থী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়ন করে। এদের দক্ষ হিসেবে গড়ে তুলে দেশ গঠনের কাজে লাগানো সরকারের অন্যতম কর্তব্য। তাই শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো গভীর পর্যালোচনার মাধ্যমে সময়োপযোগী ও বাস্তবধর্মী সমাধান নিশ্চিত করে কর্তৃপক্ষকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি।

নেতারা পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন, বিগত জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ জাতীয় সংকট নিরসনে পলিটেকনিক শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তাদের ওপর হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025