বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শিরোনাম :
ঠাকুরগাঁও উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াতের, ইসির পদক্ষেপ দাবি তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের মাতারবাড়ি নিয়ে সার্বভৌমত্ব বিসর্জন মেনে নেওয়ার কোনো সুযোগ নেই: জামায়াত আমির গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আজ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য

সোহরাওয়ার্দী অভিমুখে জামায়াতের মিছিল শুরু

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’এর ব্যানারে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির সমর্থনে জামায়াতের ঢাকা মহানগরের দুই বিভাগ আলাদাভাবে সোহরাওয়ার্দী অভিমুখে মিছিল শুরু করেছে।

শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের মিছিল শুরু হয়। মিছিল পূর্ব সমাবেশে নেতারা বক্তব্য দেন।অন্যদিকে রাজধানীর বাংলামোটর এলাকার রূপায়ণ টাওয়ারের সামনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের বিক্ষোভ শুরু হয়েছে। কিছুক্ষণ পর সেখান থেকে সোহরাওয়ার্দী অভিমুখে যাত্রা করবে তারা। এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025