সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে জাবিতে শিবিরের মিনি ম্যারাথন পাঁচ জেলায় বন্যার শঙ্কা আওয়ামী লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আগুন নেভাতে গিয়ে আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ বিএনপি নেতার ইয়াবা ও গাঁজা সেবনের ভিডিও ভাইরাল স্থানীয় সরকার নির্বাচনে ভোট নিয়ে কারচুপি করলে কঠোর জবাব দেওয়া হবে:সেলিম উদ্দিন পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ বেনজীরের জামিন বাতিলে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ জুলাইয়ের রাজনৈতিক সংকট ও বিভাজনের জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম

আদালতকে সম্মান জানাই, শপথ নেব কি না এটা দলীয় সিদ্ধান্ত: ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আদালতের ঘোষণার প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেছেন, শপথ নেব কি না তা দলীয় সিদ্ধান্ত। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নয়াপল্টনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

ইশরাক বলেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন হয়। ওই সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। আজ আদালতে যথাযথ রায়ের মাধ্যমে আমাকে মেয়র হিসেবে ঘোষণা করে এবং ফজলে নূর তাপসের গেজেট বাতিল করে।ইশরাক বলেন, আমি এবং আমার দলের পক্ষ থেকে আদালতকে সম্মান জানাই। শপথ নিব কি না এটা দলীয় সিদ্ধান্ত।এসময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025