বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম :
বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট বৃহস্পতিবার মোংলা বন্দর যাচ্ছেন প্রধানমন্ত্রী তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই পরিবারসহ বান্দারবন যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনা, প্রাণ গেল মা-মেয়ের গণভোটে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই জুলাইকে ধারণ না করা: গোলাম পরওয়ার দুই দলের মধ্যে সমঝোতা, সেই দুই দল হলো বিএনপি-আওয়ামী লীগ: সাদিক কায়েম বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা দেশবাসী অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’:জামায়াত আমির

গণভোটে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই জুলাইকে ধারণ না করা: গোলাম পরওয়ার

গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই হলো জুলাইকে ধারণ না করা, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গণভোটের গণরায় উপেক্ষা, দুর্নীতি, চাঁদাবাজি, লুটতরাজ ও সরকারি প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ ফ্যাসিবাদের পথে অগ্রসর হওয়ার লক্ষণ।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে সাংবিধানিক পদসহ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দিচ্ছে। গণভোটে দেওয়া রায় উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠতার জোরে রাষ্ট্র পরিচালনা করলে তা ফ্যাসিবাদের পথ তৈরি করবে।

তিনি বলেন, জামায়াতসহ ১১ দল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে। কিন্তু বিএনপি জুলাইয়ের চেতনা ধারণ করছে না বলেই গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025