বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম :

আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৯

ঢাকার আশুলিয়া থানা এলাকায় একটি পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনায় নুর ইসলাম (৪০) নামে আরও একজন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়েছে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।

এদিকে, তার মৃত্যুসহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো এলাকার একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, কারখানা প্রাঙ্গণে দেওয়ালের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা লরিগুলোর একটি থেকে আগুনের সূত্রপাত। এসব লরির মধ্যে ৪ নম্বর লরিতে প্রথম বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, কারখানাটিতে তিতাসের গ্যাসের সংযোগ থাকলেও লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় বিকল্প হিসেবে সিলিন্ডার লরি থেকে গ্যাস ব্যবহার করা হতো। তবে এসব লরিতে ব্যবহৃত সিলিন্ডারগুলো মেয়াদোত্তীর্ণ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সিলিন্ডারের ভেতরে থাকা অতিরিক্ত চাপ বা প্রযুক্তিগত ত্রুটির কারণে ৪ নম্বর লরিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025