শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শিরোনাম :
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে আবার সৌদি আরব দুর্যোগ মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত: ত্রাণ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা: মুহাম্মদ শাহজাহান লংমার্চ সফল করতে ঢাকায় জামায়াতের লিফলেট বিতরণ ত্রয়োদশ সংসদে প্রথম দাপ্তরিক কাজ করলেন মির্জা আব্বাস বিশ্বমঞ্চে বিজয়ী হাফেজদের সংবর্ধনার উদ্যোগ নেবে জামায়াত চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে:জামায়াত আমির ১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১০৭

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় ধরে চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস তার সঙ্গে ছিলেন।দীর্ঘদিন পর দেশে ফেরায় মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন বিএনপির নেতাকর্মীরা। বিশেষ করে ঢাকা-১৮ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য বিমানবন্দরে জড়ো হন।এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন ও যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025