সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে মহাসড়কে ট্রাকে আগুন পুলিশের তদন্ত শুরু জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ ‘এই দেশ ছেড়ে ভাগেন যাতে আপনার সন্তানকে লাশ হয়ে ফিরতে না হয়’: ইরফান সাজ্জাদ সরকারের পদত্যাগ চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা হয়েছে: রিজভী ভয় পাওয়ার কিছু নেই, আমাদের লং মার্চ গণতান্ত্রিক: মিয়া গোলাম পরওয়ার

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিয়াইশ ইউনিয়নের মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদ ওরফে কানা মামুদের ছেলে আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪০)।

স্থানীয়রা জানান, আবু তাহের পেশায় মুদি দোকানি। তিনি দোহাজারী থেকে বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব কাটগড় রেলগেট এলাকায় অটোরিকশাটি রেললাইনে উঠে যায়।

এ সময় কক্সবাজার থেকে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু তাহের নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশাচালক আব্দুস শুক্কুর।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025